প্রয়াত ছাত্রনেতা পলের স্মরণে ঢাকা কলেজ ছাত্রলীগ পরিবারের দোয়া মাহফিল

নব্বই দশকের স্বৈরাচারী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও ঢাকা কলেজ ছাত্রলীগ ও ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক প্রয়াত সাইদুল ইসলাম খান পলের আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করলো ঢাকা কলেজ ছাত্রলীগ পরিবার।

শুক্রবার ( ৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা ঢাকা কলেজ মসজিদ প্রাঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।সাবেক এই প্রয়াত ছাত্রনেতার আত্নার মাগফেরাত কামনায় কোরান খতম ও অন্যান্য দোয়ার আয়োজন করা হয় ।

এসময় সাইদুল ইসলাম খান পলসহ ঢাকা কলেজের প্রয়াত ছাত্রনেতা, মুক্তিযুদ্ধে ঢাকা কলেজের নিহত শহিদ শিক্ষার্থী, ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী শেখ কামাল, শেখ জামালসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে দোয়া করা হয়।

উক্ত দোয়া মাহফিলে ঢাকা কলেজ ছাত্রলীগ পরিবারের বর্তমান ও সাবেক ছাত্র নেতাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবদুল আউয়াল শামীম, গোলাম রাব্বানী চিনু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম, যুবলীগ সভাপতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এবিএম মাজাহারুল আনাম, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আল আমিনসহ কলেজের সাবেক ও বর্তমান ছাত্রনেতারা, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সাইদুল ইসলাম খান পল ১৯৮৬ সাল থেকে ১৯৯১ পর্যন্ত ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। গত ২৩ আগস্ট ভোর সাড়ে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

ওমর ফারুক/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর