জাতীয় সংসদ ভবন এলাকায় প্রাইভেট কার চাপায় আব্বাস আলী (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্বাসের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ চর আনন্দ গ্রামে। তার বাবার না শাহ আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটের সামনে একটি প্রাইভেটকার আব্বাসের রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে যান। দ্রুত তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুই রিকশা আরোহী আহত হয়েছেন। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ওই রিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বার্তা বাজার/এসজে