সময়ের গীতিকার সালমান সোহাগ। ২০০৬ থেকে থেকে গান লেখা শুরু করেন তিনি। একের পর এক তার লেখা গান রিলিজ হতে থাকে। এ পর্যন্ত ৩২টি গান রিলিজ হয়েছে তার।
সিলেটে জেলার বিশ্বনাথ থানার লামাকাজী ইউনিয়নের কাজির গাও গ্রামে জন্মগ্রহণ করা এই গীতিকারের লেখা বদলে যায় মিউজিসিয়ান অংকুর মাহমুদের হাত ধরে।
সালমান সোহাগ বলেন, ‘২০০৬ থেকে গান লেখা শুরু করি তখন কি জানি লিখতাম! ধীরে ধীরে ছোট ছোট কবিতা লিখি। তারপর ২০১০ এ এসে বুঝলাম যে, গান ও এভাবেই হয়। ’
তিনি আরও বলেন, ‘আমার লেখা বদলে যায় একজন মানুষের ছোঁয়াতে। তিনি আর কেউ নন পছন্দের মানুষ পছন্দের মিউজিসিয়ান অংকুর মাহমুদ ভাইয়ের হাত ধরে। আমি ভালো কিছু লিখতে চাই আর ভালো কিছু লেখা রেখে যেতে চাই। সেলিব্রিটি হতে চাই না।’
উল্লেখ্য, তার লেখা প্রথম গান প্রকাশ পায় ‘দাগা’ শিরোনামে ২০১৬ সালের শেষের দিকে। এ ছাড়াও তার লেখা সুকুমার বাউলের- ‘তোর মনে কি চায় আল্লাহ যানে’, ‘দাগ লাগছে কলিজাতে’, সালমা ’র- ‘বেহায়া মন ২’, কামরুজ্জামান রাব্ব ‘র- ‘ আমিতো ভালা না ২’, ‘রাই’, সমাজ ভাই’র ‘তোমার জন্য পাগল’ ইত্যাতি গান গুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।
বার্তা বাজার/এসবি