রাত পোহালেই সিলেট-৩ আসনে উপ-নির্বাচন

মহামারি করোনা পরিস্থিতি অবনতির কারণে দুই দফা পেছানোর হয়েছিল সিলেট-৩ আসনে উপ-নির্বাচন। শনিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ওইদি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এদিকে, নির্বাচন কমিশননের উপনির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে।

ইসি সূত্র জানা যায়, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। এই তিন উপজেলায় ভোট কেন্দ্র ১৪৯। নির্বাচন ঘিরে ভোটের দিন ও পূর্বাপর সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী ও নির্বাচন কমিশন।

সিলেট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম জানান, ‘বিচারবিভাগীয় কর্মকর্তাগণের সমন্বয়ে ২ সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এছাড়া আসনটির ভোটগ্রহণ উপলক্ষে ৩ জন ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিয়েছে ইসি। তারা নির্বাচনের আগে দুইদিন, পরের দুইদিন ও নির্বাচনের দিন অর্থাৎ ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, মহামরি করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। এরপরে ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর