উত্তেজক ওষুধ খেয়ে যৌনকর্মীর ঘরে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে এক ব্যাবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারনা।

শুক্রবার ভোররাত ৫ টার দিকে যৌনপল্লীর এক পতিতার ঘরে এ ঘটনা ঘটে। মৃত ব্যাক্তির নাম দেলোয়ার হোসেন বাবু (৫০)। তার বাড়ি ঢাকার ওয়ারি এলাকায়। তিনি পেশায় একজন ইলেকট্রনিক ব্যাবসায়ী।

পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন ভোর ৪ টার দিকে যৌন উত্তেজক ওষুধ খেয়ে পল্লীর আনোয়ারা বাড়ীয়ালীর ভাড়াটিয়া জোসনা (২৫) নামে এক যৌনকর্মীর ঘরে প্রবেশ করে। এতে তার প্রেসার বেড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।

ভোর ৫ টার দিকে তার অবস্থা বেগতিক হয়ে পড়লে স্থানীয়রা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মৃতের স্বজনরা শুক্রবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় আসেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার জানান, দেলোয়ার হোসেন বাবু নামের ওই ব্যক্তিকে ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে আমরা বিষয়টি পুলিশকে জানাই।

বিষয়টা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার ওসি আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত যৌনত্তেজক ঔষুধ সেবনের কারণে মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর