ময়মনসিংহে তারাকান্দায় বালু বোঝাই ট্রাক যাত্রীবাহী মাহেন্দ্র গাড়ীকে চাপা দেওয়ায় ঘঠনা স্থলে তিন যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) তারাকান্দায় উপজেলায়নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বালু বোঝাই একটি ট্রাক ময়মনসিংহেরে উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলায় সাধুপাড়া এলাকায় পিছন থেকে যাত্রীবাহী মাহেন্দ্র গাড়ীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তারাকান্দা থানা ও শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
বার্তা বাজার/এসবি