নরসিংদীর মনোহরদীতে নির্মাণাধীন সেপটি ট্যাংকে রাজমিস্ত্রি ও এক উদ্ধারকারীর মৃত্যু ঘটেছে। অপর উদ্ধারকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরমান্দালিয়া গ্রামের লাল মিয়ার বাড়ীতে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান জানান, মনোহরদীর চরমান্দালিয়া গ্রামের লাল মিয়ার বাড়ীতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সাড়ে এগারটার দিকে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রী হাসান (৩৫)। এ সময় ভেতরে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। ওপরে আসতে দেরি হচ্ছে দেখে ও ভেতরে কোন সাড়াশব্দ না পেয়ে তাকে উদ্ধার করতে প্রতিবেশী ইজিবাইক চালক মোবারকও (১৭) ভেতরে নামেন। তারও কোন সাড়া শব্দ না পেয়ে ভেতরে নামেন আরেক প্রতিবেশী সজীব(২০)। তিনিও সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকেন।
ইতোমধ্যে ডাক চিৎকারে স্হানীয় লোকজন ছুটে এসে ট্যাংকের ছাদ ভেঙ্গে দড়ি বেঁধে ভেতর থেকে তাদের উদ্ধার করে। পরে মোবারক ও হাসানকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেনতস
অপর আহত সজীবকে পাশের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হসাপাতালে নেয়া হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে চরমান্দালীয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির জানিয়েছেন।
হতাহত সবার বাড়ী মনোহরদী উপজেলায়। এর মধ্যে মৃত রাজমিস্ত্রী হাসান মনতলা গ্রামের আবুল হাশিমের পুত্র এবং মোবারক চরমান্দালিয়া গ্রামের সেন্টূ মিয়ার পুত্র বলে জানা গেছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/এসজে