ছাত্রলীগের সেক্রেটারির ওপর হামলা চালিয়ে সাংগঠনিক সম্পাদক বহিস্কার

জামালপুরের মেলান্দহে মোঃ সিয়াম নামের এক ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সিয়াম উপজেলার আদ্রা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নুর আলম ও সাধারণ সম্পাদক ফয়মুজ্জামান আলিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আদ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নুর আলম বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা চেষ্টা করার কারণে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তার কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। সঠিক সময়ে জবাব না দিতে পারলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

ইমরান মাহমুদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর