৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরে ৫ ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাট হাতে মাঠে নামে টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৪১ রান।
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৯ রান করেন মোহাম্মদ নাঈম। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৩৭ ও লিটন কুমার করেন ৩৩ রান।
নিউজিল্যান্ডের পক্ষে রাচিন রবীন্দ্র ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এছাড়াও এজাজ প্যাটেল, কোল ম্যাককঞ্চি ও হামিশ ব্যানেট ১টি করে উইকেট নেন।
টাইগারদের বেঁধে দেওয়া ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৫ রান করেন টম লাথাম। উইল ইয়ংয়ের ২২ রান ছাড়া কেউই তেমন উল্লেখযোগ্য রান করতে পারেননি।
মেহেদী হাসান ৪ ওভার বল করে মাত্র ১২ রানে তুলে নেন ২টি উইকেট। সাকিব আল হাসান ৪ এভারে ২৯ রান দিয়ে ২ উইকেট ও নাসুম আহমেদ ৩ ওভারে ১৭ রান দিয়ে তুলেন একটি উইকেট।
টাইগারদের বোলিং তোপে ১৩৭ রানে ২০ ওভার শেষ হয়ে যাওয়ায় থেমে যায় কিউদের ইনিংস। এর ফলে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।
বার্তা বাজার/এসজে