কাল ঢাকা আসছে আফগানিস্তান ক্রিকেট দল

আগামীকাল শনিবার আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ঢাকা আসছে। এর আগে তাদের আসার কথা ছিলো গত মঙ্গলবার। ভিসা জটিলতার কারণে সফর বিলম্ব হয় আফগানিস্তান যুব দলটির।

জানা গেছে, তালেবানরা আফগান দখলের পর থেকে কাবুল বিমনি বন্দরে বিমান যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় বাংলাদেশ সফরে আসার জন্য পাকিস্তানের ভিসার জন্য অপেক্ষা করতে হয়েছে আফগান যুবাদের।

এবারের সফরে আফগানিস্তান ও বাংলাদেশের যুবারা পাঁচটি একদিনের ম্যাচ ও একটি চার দিনের ম্যাচ খেলবে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ঢাকায় পৌঁছানোর পর সিলেটে গিয়ে তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকবে আফগানিস্তান।

এরপর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। পরের চারটি ওয়ানডে হবে- ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। আর একমাত্র চারদিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। ম্যাচটি শেষে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে ঢাকা ছাড়বে আফগানিস্তান।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর