এমপিদের নির্বাচনী এলাকায় ক্রীড়া সামগ্রী দেবে ক্রীড়া মন্ত্রণালয়

এমপিদের নির্বাচনী এলাকার ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করবে ক্রীড়া মন্ত্রণালয় জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলব লেছেন, ক্রীড়া পরিদপ্তর থেকে চলতি অর্থ বছরে সংসদীয় আসনভিত্তিক যেসব ক্রীড়াসামগ্রী দেওয়া হবে, তার তালিকাও তৈরি করেছে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে সংসদ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, প্রতিটি নির্বাচনী এলাকার জন্য ফুটবল ৭০টি, ভলিবল নেট আটটি, ভলিবল ১৫টি, ব্যাডমিন্টন সাটল কর্ক তিন বক্স, ব্যাডমিন্টন র্যাকেট ১৬টি, ব্যাডমিন্টন নেট তিনটি, হ্যান্ডবল (সাইজ-১) চারটি, হ্যান্ডবল (সাইজ-২) চারটি, দাবা সেট আটটি, ক্যারাম বোর্ড সেট দুটি, ক্রিকেট সেট তিনটি বরাদ্দ দেয়া হয়েছে।

মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে আন্তর্জাতিক মানের সাতটি ক্রিকেট স্টেডিয়াম আছে। এছাড়া কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা ও গাজীপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে কক্সবাজার, মানিকগঞ্জ ও কুমিল্লা জেলায় ফিজিবিলিটি স্ট্যাডি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি সম্পন্ন হলে স্টেডিয়াম তৈরির প্রকল্প গ্রহণ করা হবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর