বোদায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মুরসেদা বেগম (৫২)। তিনি উপজেলার সাকোয়া জোরপাকুরী এলাকার মো: আবুল হোসেনের স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, সকালে চন্দনবাড়ী রাস্তা দিয়ে ওই নারী হাঁটতে ছিল। এমন সময় দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি ট্রাক ওই নারীকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পরে ঘটনাস্থলে মারা যায়।

বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, ঘাতক চালক পালাতক।

এস এম আল আমিন/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর