পরকীয়া প্রেমিকার বাড়িতে যুবককে পুড়িয়ে হত্যা!

যশোরের শার্শায় পরকীয়া প্রেমঘটিত কারণে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার নাভরন কাজিরবেড় গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত মনিরুল ইসলাম মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে হঠাৎ পাশের বাড়িতে চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি বাড়ির ভিতরে আগুন জ্বলছে। আমরা প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভাতে থাকি। এক পর্যায়ে দেখি একটি মটরসাইকেলে আগুন লেগেছে এবং সেটার নিচে একটি লোক চাপা পড়া অবস্থায় পুড়ে গেছে। পরে খবর পেয়ে শার্শা থানার পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহ উদ্ধার করে।

জানা যায়, উপজেলার কাজিরবেড় গ্রামের সিরাজুল ইসলামের বাড়ির নিচ তলায় ঝিনাইদহের কালিগঞ্জ এলাকার সাইদুর রহমান স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সাইদুর রহমান একজন এনজিও কর্মী। ঘটনার রাতে সে বাড়িতে ছিলেন না। এলাবাসীর ধারণা সাইদুর রহমানে স্ত্রী বিথী খাতুনের সাথে নিহত লোকটি প্রেমের সম্পর্ক থাকতে পারে।

শার্শা থানার ওসি বদরুল আলম খান জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়ার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনা তদন্ত না করে কিছুই বলা সম্ভব হবে না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর