তাড়াইলে সেতু উদ্বোধন করলেন এমপি চুন্নু
কিশোরগঞ্জের তাড়াইলে ১৫ মিটার দীর্ঘ সেতু উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চর তালজাঙ্গার সড়কঘাটা সংলগ্ন তাড়াইল-নীলগঞ্জ সীমানা এলাকায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতুটির উদ্বোধণ করা হয়।
জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) সংসদীয় আসনের সাংসদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু সেতুটি উদ্বোধন করেন।
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, তাড়াইল উপজেলা হতে নীলগঞ্জ জিসি রাস্তার ৮ হাজার ৭৪২ মিটার চেইনেজে ১৫ মিটার দীর্ঘ এক কোটি ২৬ লাখ টাকা ব্যায়ে নতুন করে গড়া আরসিসি গার্ডার এই সেতুটি দেশ স্বাধীন হওয়ার আগে স্থাপিত। মেয়াদ শেষ হওয়ার কারণে এই সেতুটি গত দুই বছর পূর্বে হঠাৎ করেই ধ্বসে পড়ে। ফলে উপজেলা সদর থেকে নীলগঞ্জ হয়ে জেলা সদরে সরাসরি যাতায়াত বন্ধ হয়ে যায়। প্রায় ৩০ বছর পূর্বে এই সেতুটি একবার মেরামত করা হয়েছিল।
এমপি মুজিবুল হক চুন্নু বলেন, ডিজিটাল দেশ গড়তে বর্তমান সরকার বদ্ধ পরিকর। উন্নয়নশীল দেশে পরিনত হওয়া দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে উন্নত দেশে রূপান্তরিত হচ্ছে।
তিনি বলেন,দেশকে অস্থিতিশীল করতে এক শ্রেণির লোকজন স্বানীনতা বিরোধীদের সাথে হাত মিলাচ্ছে। দেশ ও মানবতার কল্যাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।
চুন্নু আরও বলেন, শতভাগ বিদ্যুতের আওতায় থাকা তাড়াইল উপজেলাকে সারাদেশে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করার লক্ষ্যে দিনরাত লিরলসভাবে কাজ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, আওয়ামীলীগ নেতা তালজাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান আশিক, জাতীয় পার্টির উপজেলা আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন মিয়া, জাওয়ার ইউপি’র সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুজন, তালজাঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদ, ধলা ইউপি’র সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন, জাওয়ার ইউপি’র আওয়ামী লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফ, জাতীয় পার্টির নেতা ফরিদুজ্জামান বাদল,আশরাফুল আলম রুবেল,রাজু শিকদার প্রমূখ।
বার্তা বাজার/এসজে