যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১ সেপ্টেম্বর যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে ঢাকা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটি কবে ঘোষণা করা হবে জানতে চাইলে দেলোয়ার হোসেন শাহজাদা বলেন, খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর