বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) পাবনা জেলার আয়োজনে সদর উপজেলার প্রত্যন্ত এলাকা সাদুল্লাপুর চরপাড়া গ্রামে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র সদস্য পরিচালক(ক্ষুদ্র ও সেচ) মো: জিয়াউল হক।
শুক্রবার দুপুরে সদর উপজেলার বারপাকিয়া ব্রীজের উপর এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএডিসি(পানাসি) প্রকল্প পরিচালক এবিএম মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএডিসির প্রধান প্রকৌশলী(নির্মাণ) মো: ফেরদৌসুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও এমপি প্রিন্সের পিএস আলহাজ্ব শেখ রাসেল আলী ভিপি মাসুদ, আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান খম আতিয়ার রহমান, সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি বক্তব্য রাখেন।
সভা শেষে প্রধান অতিথি ৪২ লাখ টাকা ব্যয়ে সাপডাঙা থেকে বারপাকিয়া ৫ কিলোমিটার খালের পুনঃ খনন কাজের পরিদর্শন করেন।
মোঃমাসুদ রানা/বার্তা বাজার/এমকে