করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ২৯ জনে। গতকাল মৃত্যু হয়েছিল পাঁচজনের।
এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৮৮ জনের। এ বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৫০৪ জনের। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ১৯৩ জনের।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় চারজন, যশোরে চারজন, কুষ্টিয়ায় তিনজন ও বাগেরহাটে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ২৬৫ জন।
বার্তা বাজার/নব