নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আসেনি। আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে তারা। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে দুটি পরিবর্তন এসেছে। ব্লেয়ার টিকনার, জ্যাকব ডাফির জায়গায় একাদশে এসেছেন হামিশ বেনেট ও বেন সিয়ার্স। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি জার্সিতে অভিষেক হলো সিয়ার্সের।
এর আগে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবিন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়ং, কলিন ডি গ্রান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কোল ম্যাকঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।
বার্তা বাজার/নব