গরম পানি ঢেলে নারী নির্যাতন: গ্রাম পুলিশের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামপুলিশের বিরুদ্ধে গৃহবধূকে গরম পানি ঢেলে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে থানায় একটি মামলা করেছেন নির্যাতিতা নারী। তবে অভিযুক্তরা গ্রেফতার হয়নি।

জানা যায়, উপজেলার উচাখিলা গ্রামের মনির হোসেনের স্ত্রী রোকসানা খাতুন ২টি মোরগ বিক্রি করার জন্য গত বুধবার ভ্যানগাড়ি করে স্থানীয় উচাখিলা বাজারে যায়।

এসময় পার্শ্ববর্তী মঘা গ্রামের এমদাদুল হকের ওই বাজারের চায়ের দোকানের সামনে মুরগির পাইকার মুরগি ক্রয়ের জন্য রোকসানার ভ্যান থামায় এবং দর কষাকষি করে। পরে দোকানের সামনে ভিড় জমে যাওয়ায় এমদাদুল হকের ছেলে গ্রামপুলিশ শাকিল ও রোকসানার মধ্যে ঝগড়া শুরু হয়।

এমন সময় শাকিল দোকান থেকে লোহার রড দিয়ে আঘাত করে ও দোকানের চায়ের কেটলিতে রাখা ফুটন্ত গরম পানিতে শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেয়। স্থানীয় লোকজন নারীকে উদ্ধার ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। নিয়ে আসে।

এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে ওই নারী গ্রাম পুলিশ ও তা বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে যান উপজেলা নির্বাহী অফিসার ও থানায়। অভিযোগ পেয়ে পুলিশ সরেজমিন এলাকায় গিয়ে সতত্যা নিশ্চিত করে রাতেই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, বিষয়টি নিয়ে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে ওই গ্রামপুলিশের বেতন ভাতা বন্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিফুল হক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর