পুলিশ যদি সাংবাদিকতা করে বুঝতে হবে সব শেষ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখন পুলিশ সাংবাদিকরা করে তখন বুঝতে হবে সব শেষ। কারণ তারাই বলে, বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত ‘তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। এখন পুলিশ যদি চোর-পুলিশ ধরা বাদ দিয়ে সাংবাদিকতা করবে তখন তাদের কাছ থেকে আর কী আশা করা যাবে।

আইনশৃঙ্খলা বাহিনী সব দিকেই ব্যর্থ হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অসহায় মানুষকে আটকে রেখে এখন চাঁদা আদায় করছে। ধর্ষণের ঘটনায় পুলিশ অফিসার অভিযুক্ত হচ্ছে। এখন পুলিশ সাংবাদিকরা করবে। বিষয়টি সুদূরপ্রসারী।

বিএনপির এই নেতা বলেন, জেলা ডিসির কোনো প্রোগ্রামে আওয়ামী লীগের চেয়ে তারাই বেশি দায়িত্ব পালন করছে। এখন তো আওয়ামী লীগ নেই। সব জায়গাতে এখন আমলালীগ।

‘দেশে সোশ্যাল মিডিয়ায় বাইরে থেকে যেসব টিভি ও ভিডিও চালানো হচ্ছে, তা প্রচার করার জন্য এখান থেকে অনুমতি নিতে হবে’- তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, দেশে এখন গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর