ফেনীতে বন্ধুর হাতে বন্ধু খুন

ফেনীতে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনা ঘটেছে।শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে হাজী কলনীর ভাড়া বাসা আলামিন নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া গুরুতর আহত অবস্থায় আলামিনের ভাই তোফাজ্জলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

জানা যায়, আলামিন,তোফাজ্জল ও ডায়মন্ড একই রুমে থাকতেন। প্রেম সংক্রান্ত বিষয়ে ডায়মন্ড আল আমিনকে খুন করেছে বলে ধারণা করা যাচ্ছে। সেই সাথে আলামিনের ভাই তোফাজ্জলকে ছুরিকাঘাত করে গুরুত্বর করে।

নিহত আলামিন, তোফাজ্জল ও অভিযুক্ত ডায়মন্ড তিনজনই নওগাঁ জেলার ঠাকুরমান্দা থানার রাজান্দবাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শুক্রবার দিনগত রাতে হাজী কলনীর রুম থেকে হঠাৎ করেই চিৎকারের আওয়াজ ভেসে আসলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এসময় তারা রুমের দরজা খোলা অবস্থায় আলামিনের রক্তাক্ত নিথর দেহ ও তার ভাই তোফাজ্জলকে গুরুতরভাবে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ডায়মন্ড ও আলামিন উভয়ে একটি মেয়েটিকে ভালোবাসাতো, মেয়েটি নওগাঁতে আত্মহত্যা করে, তার আত্মহত্যার পেছনে জড়িত সন্দেহে ডায়মন্ড এই দুই সহচরের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

এদিকে শুক্রবার ( ৩ সেপ্টেম্বর) ভোর রাতেই ফেনী মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান,বিজয় সিংহ এলাকায় হাজী কলনীতে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে একজনকে হত্যা করা হয়েছে, এই ঘটনায় অভিযুক্ত ডায়মন্ড কে খুঁজছে পুলিশ।

সুজন সিদ্দিক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর