আইনমন্ত্রীর সহযোগিতায় ত্রাণ পেলো ১ হাজার পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপির সহযোগিতায় ত্রাণ পেলো ১ হাজার পরিবার। রূপায়ন গ্রুপ ও স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় কসবা উপজেলার আকছিনা ঈদ গাঁ মাঠে ৬৩টি পরিবারে মাঝে ত্রান সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়।
এই সময় বিতরণ কালে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. রাশেদুর কাউসার জীবন।
জানা যায়, ২ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার করোনা মহামারী কর্মহীন হয়ে পরা ১ হাজার পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রি দেওয়া হয়।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/টি