চিকিৎসার জন্য দিল্লিতে নেওয়া হয়েছে তোফায়েল আহমেদকে

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয়েছে। তার শারীরক অবস্থা ভালো আছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের।

আবুল খায়ের বলেন, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে উনাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে নেওয়া হচ্ছে।

তিনি জানান, দিল্লির ওই হাসপাতালে এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল।

তোফায়েল আহমেদের কার্ডিওলজি ও নিউরোলজির কিছু সমস্যা ছিল। ৩০ আগস্ট শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে তোফায়েল আহমেদ দিল্লি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তোফায়েল আহমেদের একান্ত সচিব মো. নুরুল আমিন বলেন, তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থ আছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে দিল্লি নেওয়া হচ্ছে।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর