গাংনীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস গিয়ে লিখন (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত লিখন উপজেলার পৌর এলাকার ০৭ নং ওয়ার্ডের ভিটাপাড়া রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিখনের বাবা অসুস্থ থাকার কারণে ঢাকা থেকে চিকিৎসা শেষে বৃহস্পতিবার বাড়ি পৌঁছানোর ২০ মিনিট আগে অর্থাৎ অনুমানিক রাত আড়াই টার দিকে লিখন তার মায়ের সাথে মোবাইলে কথা বলে। পরবর্তীতে পরিবারের লোকজন রাত ৩ টার সময় ঢাকা থেকে বাড়িতে ফিরলে এসে অনেক খুজাখুজি করে লিখন কে না পেয়ে দেখে বাড়ির একটি কুড়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরো জানান, পরিবারের ধারণা প্রেম সংক্রান্ত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান বার্তা বাজার’কে জানান, বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি কোনো লিখিত অভিযোগ পায়, তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

মাসুদ রানা/বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর