দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ, সম্ভাব্য একাদশ

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথমবারের মত কিউইদের হারাল টাইগাররা। একইসঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুইদল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস।

প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। প্রথম ম্যাচে ওপেনাররা ব্যর্থ হলেও আজকের ম্যাচে সুযোগ পাবে তারা।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর