‘বিআরটি প্রকল্পের কাজ শেষ হলে জনগণের আর ভোগান্তি থাকবে না’
পদ্মা সেতু ও মেট্রোরেলসহ অন্যান্য মেগা প্রজেক্টের সঙ্গে আগামী বছরের ডিসেম্বর নাগাদ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রকল্পের কাজ শেষ হবে। আর এ প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না বলে জনিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর)সকালে গাজীপুর মহানগরের টঙ্গী চেরাগ আলী এলাকায় বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শনকালে একথা বলেন তিনি।
বিআরটিএ প্রকল্পের কাজ চলমান থাকাকালীন জনগণের সাময়িক ভোগান্তি মানিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এ প্রকল্পের কাজ শেষ হলে জনগণের আর ভোগান্তি থাকবে না। দৈনিক এ সড়কে ২০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।
বার্তা বাজার/এমকে