মামুনুল হককে কাশিমপুর থেকে খুলনা কারাগারে স্থানান্তর

বেশ কয়েকটি মামলায় গ্রেফতার হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে খুলনা জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে খুলনা কারাগারে পাঠানো হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ।

তিনি জানান, সোনাডাঙ্গা থানার ২৩(২) ২০১৩ নং মামলায় মামুনুল হককে খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে হবে। এজন্য তাকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। সকালে পুলিশ হেফাজতে খুলনা জেলা কারাগারে নেওয়া হয় তাকে।

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক এই যুগ্ম মহাসচিব পুলিশি কাজে বাধা, নারী ও শিশু নির্যাতন মামলা, ভাঙচুর, সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলায় গ্রেফতার রয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর