মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এসময় তাদের কাছ থেকে ৬১ গ্রাম ৯২ পুরিয়া হেরোইন, ৯৩০ গ্রাম গাঁজা, ২৮টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৫ হাজার ৮৬১ পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়ে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি সূত্র।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর