জুমার নামাজের পরই সরকার গঠন করবে তালেবান

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে পুরো দেশটির ক্ষমতা দখলে নেয় তালেবান বিদ্রোহীরা। দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলে নেয় তারা।

আফগানিস্তান দখলের প্রায় দুই সপ্তাহ কেটে গেলেও এখনো সরকার গঠন করেনি তালেবান। তবে আজ শুক্রবার সরকার গঠন করতে পারে তারা। তালেবানের পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে তালেবানের দুটি সূত্র জানায়, জুমার নামাজের পরই নতুন সরকার ঘোষণা করা হবে। ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে গত ৩০ আগস্ট আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনারা। এরপরই সরকার গঠনে তোড়জোড় শুরু করে তালেবান।

এদিকে পশ্চিমা দেশগুলো তালেবানের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করলেও তারা তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে। তবে চীন আফগানিস্তানকে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছে।

তালেবানের একজন মুখপাত্র বলেন, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কাবুলে নিজেদের দূতাবাস খোলার কথা জানিয়েছে। সেই সঙ্গে দেশটি আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের কথাও জানিয়েছে। চীন আফগানদের জন্য শুভকামনা জানিয়েছে এবং দেশ গঠনে তারা ভূমিকা রাখতে চায়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর