ময়মনসিংহে আরও ৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন মারা গেছেন। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।

করোনায় গফরগাঁওয়ের শামসুদ্দিন (৯৫) ও উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের দিলরুবা (১৪), গফরগাঁওয়ের জাফর উল্লাহ (৫৮), ত্রিশালের আয়েশা (৭৮) এবং নেত্রকোনার গিয়াস উদ্দিন (৭৩)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। আইসিইউতে ৯ জনসহ হাসপাতালে ভর্তি আছেন ১৪৯ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর