করোনা ঠেকানোর আহ্বান জানিয়েছে কিম জং উন

করোনাভাইরসা সংক্রামণ ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির অর্থনৈতিক অবস্থা ঠিক রাখতে প্রাকৃতিক দুযোর্গ ও করোনাভাইরাস মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, কিম জং উন এই আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের পলিটব্যুরোর এক বৈঠকে। খবরটি প্রথমে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

এ বৈঠকে অর্থনৈতিক পরিকল্পনা প্রাধান্য পেয়েছে।

এদিকে, উত্তর কোরিয়া করোনা সংক্রামণ ঠেকাতে নিজেদের দেশের সীমানা বন্ধ করে রেখেছে। ফলে উত্তর কোরিয়ার অর্থনীতিতে তার চরম বিরূপ প্রভাব পড়েছে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর