যুক্তরাষ্ট্রে বন্যায় প্রাণহানি বেড়ে ৪৬

হ্যারিকেন আইদায় যুক্তরাজ্যের ছয় অঙ্গরাজ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাড়িয়েছে। শুধু মাত্র নিউজার্সিতেই মারা গেছেন ২৩ জন। এছাড়া নিউইয়র্ক, পেনসিলভ্যানিয়াতেও অনেক লোক প্রাণ হারিয়েছেন।

নিউজার্সির গভর্নর ফিল মারফি বলেছেন, অনেকেই মারাগেছেন গাড়ির ভিতরে। গাড়ি বন্যার পানিতে ডুবে যাওয়া বা পানিতে গাড়ি ভেসে যাওয়ার কারণে।

বুধবার পর্যন্ত সব কিছু ঠিক থাকলেও বৃহস্পতিবার থেকে স্টেশনগুলোতেও পানি ঢুকতে শুরু করে। অবিরাম বৃষ্টিপাত এবং তুমুল ঝড়ের জেরে লণ্ডভণ্ড জনজীবন।

নিউইয়র্কে আগেই জরুরি অবস্থা জারি হয়েছিল। এবার নিউজার্সির ২১টি কাউন্টিতেও জরুরি অবস্থা জারি করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর