শ্রীলঙ্কায় একটি হাতি যমজ সন্তান জন্ম দিয়েছে। প্রায় ৮০ বছর পর এ রকম একটি বিরল ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা যায়, ওই হাতির বয়স ২৫ বছর হাতির নাম সুরাঙ্গি। পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ওই যমজ পুরুষ হাতির জন্ম দেয় সুরাঙ্গি।
ওই দুই শিশু হাতির বাবা ১৭ বছর বয়সী পান্ডুও এই অরফানেজে বাস করে। এলিফ্যান্ট অরফানেজের প্রধান রেনুকা বন্দরনায়েকে জানান, শিশু দুটি এবং তাদের মা ভালো আছে। শিশু হাতি দুটি তুলনামূলকভাবে ছোট কিন্তু তারা স্বাস্থ্যবান।
জানা যায়, সর্বশেষ ১৯৪১ সালে পালিতে যমজ হাতি জন্ম নিয়েছে । সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব অ্যানিমেলস অ্যাব্রড জানিয়েছে,হাতির যমজ সন্তান জন্মদেওয়ার সম্ভাবনা খুবই কম শতকারা এক শতাংশ।
বার্তা বাজার/টি