বিশ্বব্যাপী বরোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৯৯ লাখের ঘর। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৪৫ লাখ ৫৫ হাজার।
ওয়ার্ল্ডোমিটার থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী পাওয়া যায়, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যূ হয়েছে ১০ হাজার ৫৫৭ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ১৮০ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ জনে।
এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৫ হাজার ৬৩২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিন হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৬১৬ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় পুরো বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৫৬৫ জন।
বার্তা বাজার/সেতু