ময়মনসিংহের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা শুকুর মাহমুদ (৬০) ও ছেলে মিরাস উদ্দির (২৪) একসঙ্গে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, সকালে কৃষক শুকুর মাহমুদ তার জমিতে কাজ করতে যান। সেখানে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ঘটনা স্থলে মারা যান তিনি। দুপুর হয়ে গেলেও শুকুর বাড়িতে না ফেরায় তার ছেলে মিরাস উদ্দিন তাকে খুঁজতে বের হন।জমিতে বাবাকে মাটিতে পড়ে থাকতে দেখে তোলার চেষ্টা করেন।
এ সময় মিরাসও বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ‘এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’
বার্তা বাজার/এসবি