তালেবানের প্রতি টান অনুভব করছে বৃটেন!

দীর্ঘ ২০ বছর আফগানিস্তানে তালেবানের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে সব সেনা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বারের মত সরকার গঠনেরও সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তালেবা যোদ্ধারা।

এদিকে, কাতারে এক সম্মেলনে বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব তালেবানের সাথে সম্পর্ক গড়ার প্রয়োজন অনুভব করছেন। তবে নতুন গঠিত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই।

আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আফগানিস্তান ভবিষ্যতে সন্ত্রাসবাদকে আশ্রয় দেবে না, মানবিক সংকট প্রতিরোধ করবে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করবে এবং অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় তালেবানের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে কাতারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।

বৃটেনের এই পররাষ্ট্র মন্ত্রী বলেন, আফগানিস্তানের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি অটল রয়েছে। আমাদের শুধু নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। সূত্র: রয়টার্স।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর