সিরামের টিকা না পেলে টাকা ফেরত আনবো: স্বাস্থ্যমন্ত্রী

চুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে টিকা পাওয়ার ব্যাপারে এখনো আশাবাদী বলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, তবে টিকা না পেলে টাকা ফেরত আনা হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা জানান।

জানা গেছে, ভারত থেকে ৩ কোটি ৪০ লাখ টিকা কেনে ৬০০ কোটি টাকা দেয় বাংলাদেশ। কিন্তু ভারত থেকে বাংলাদেশে টিকা এসেছে মাত্র ৭০ লাখ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ভারতে যে অর্ডার দেয়া ছিল, তার দুই কোটি ৩০ লাখ টিকা এখনো পাইনি, আমরা এখনো অপেক্ষায় আছি। আমরা যোগাযোগ রাখছি, সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকোর সঙ্গে যোগাযোগ আছে, ওনারা আমাদের আশ্বস্ত করেও আসছেন, আমরা টিকা পাবো।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা এই টিকা না পেলে অবশ্যই আমাদের টাকা-পয়সা নিয়ে আসতে হবে ও ফেরত দিতে হবে। আমরা আশা করি পাবো, আমরা আশা ছাড়িনি।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর