চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
২ কেজি গাঁজাসহ আটককৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ী গ্রামের শরিফুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (২৩)।
র্যাব-৫ এর এক প্রেসনোটে জানানো হয়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রাণীহাটি বাজারে অভিযান চালায়।
এ সময় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহাগকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ২ কেজি গাঁজা, ০১ টি মোবাইল সেট এবং ০১ টি সিমকার্ড উদ্ধার করা হয়।
উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আব্দুস সোবহান তারেক/বার্তা বাজার/এসজে