রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে উত্তরা পশ্চিম থানার এসআই মো. শাহিন মোল্লা ও এসআই নিয়াজ শরীফ তাদের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. জসিম উদ্দীন (২৫)।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস.আই) নিয়াজ শরীফ বার্তা বাজার কে জানান, আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জসিম উদ্দীন’কে আটক করি। আটককৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে স্বীকার করেন সে উত্তরা পশ্চিম থানা এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
উপরোক্ত বিষয়ে উত্তরা পশ্চিম থানায় মাদোকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৩) বলেও তিনি জানান।
বার্তা বাজার/এসজে