ঢাকার সাভার উপজেলায় গত মাসে (আগষ্ট-২০২১) করোনা পজিটিভ এর গড় হার ছিলো ২৯.৮৮%। বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি (মেডিকেল অফিসার, ডিজিজ কন্ট্রোল) ডা. মোঃ আরমান আহমেদ।
এ ব্যাপারে বার্তা বাজারকে তিনি জানান, আগষ্ট মাসে সাভার উপজেলায় মোট ১ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৪৭০ জন করোন শনাক্ত হন। তাতে করে সাভারে গত মাসে করোনায় আক্রান্তের গড় হার দাঁড়ায় ২৯.৮৮%।
তবে আগষ্ট মাসে আক্রান্তদের থেকে ৬৪২ জন সুস্থ হলেও ১৩ জন মারা যান বলে জানান তিনি।
ডা. মোঃ আরমান আহমেদ বলেন, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ পজিটিভ রোগীর ভর্তির হার ছিলো ৪.৪৭%। গত জুলাই মাসে এখানে ভর্তি ছিলেন ৭ জন পুরুষ এবং ১৪ জন নারী পজিটিভ রোগী।
করোনায় ১৩ জন মৃত্যুর বিষয়টিকে হাল্কাভাবে না নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি সাভারবাসীকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/এসজে