এই মুহূর্তে টেস্ট খেলতে আগ্রহী না মোস্তাফিজ

মহামারি করোনাকালীন সময়ে মোস্তাফিজুর রহমান টেস্ট খেলতে আগ্রহী না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। দীর্ঘদিন ধরে কোয়ারেন্টিনে থাকার কারণে টেস্ট খেলা থেকে আপাতত নিজেকে সরিয়ে রাখছেন মোস্তাফিজ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘মোস্তাফিজ এখন টেস্ট খেলতে চাচ্ছে না। এখন সে টেস্টে আগ্রহী না। মোস্তাফিজ আমাদের জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টিন বা জৈব সুরক্ষাবলয় আছে, টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন হবে। তাই এখন সে টেস্ট খেলতে চাচ্ছে না।’

মোস্তাফিজের সিদ্ধান্তকে বিসিবিও সম্মান জানিয়েছে জানালেন আকরাম খান। তিনি বলেন, ‘এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে টি-টোয়েন্টি আর ওয়ানডের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই আমরা আলাপ-আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর