অসামাজিক কাজ করতে যাওয়া ভাইস চেয়ারম্যানকে গণধোলাই!
পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান গণধোলাইয়ের শিকার হয়েছেন। তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকে প্রচার করা হচ্ছে, অসামাজিক কাজ করতে গিয়ে ধরা পরায় তাকে এই মারধর করা হয়।
বুধবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে ঘটনাটি ঘটে। তবে এই ঘটনার প্রতিবাদে ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ানের লোকজন বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দশমিনায় বিক্ষোভ প্রদর্শন করেছে।
নাসির পালোয়ান দাবি করেন, বেশ কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন নাসির পালোয়ান। বুধবার বিকালের দিকে মোহাম্মদপুরের বাবর রোডে জাফর নামে এক ছাত্রলীগ নেতার সাথে সাক্ষাৎ করতে যান তিনি। সেখানে একটি দোকানে চায়ের অর্ডার করে জাফরের অন্য অপেক্ষা করছিলেন।
এক পর্যায়ে ৭/৮ জন অপরিচিত আচমকা তার ওপর হামলা চালায়। এদের মধ্যে একজন এই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেন। ভিডিওটি ফেসবুকে আপলোড করার পর তা ভাইরাল হয়ে যায়। ভাইস চেয়ারম্যানের দাবি, তার নিজ দলের প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে।
৬ সেকেন্ড করে পৃথক দুটি ভাইরাল হওয়া ভিডিওর একটিতে ভাইস চেয়ারম্যানকে উদ্দেশ করে বলতে শোনা যায়- তুই আমার কলিজার গায়ে হাত দিয়েছস। ওরে (ভাইস চেয়ারম্যানকে) পিডা। আকারে ইঙ্গিতে স্থানীয় নেতারা একপক্ষ অপরপক্ষকে দোষারোপ করছেন।
এ বিষয়ে দশমিনা থানার ওসি মো. জসিম বলেন, ভাইস চেয়ারম্যানের ওপর হামলার কথা শুনেছি। তিনি ঢাকায় হামলার শিকার হয়েছেন। তাই তাকে ঢাকা থেকেই আইনি সহায়তা নিতে হবে।
বার্তা বাজার/এসজে