নাটোর সদরে অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার খেজুরতলা বাজার থেকে মোঃ মারফত আলী (৪৫) ও মোঃ মিঠু (৪৬) নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়,বৃহস্পতিবার বিকেলে নাটোর জেলার সদর থানাধীন খেজুরতলা বাজারে মাদক বিরোধী একটি অভিযান পরিচালনা করে। এসময় ৭৫০ গ্রাম শুকনো গাঁজা (যার অনুমানিক মূল্য- ২২,৫০০/- টাকা) সহ মাদক কারবারি মারফত আলী ও মিঠুকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত মাদকদ্রব্য গাঁজা আটক দুই ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার করে আসছিল।
এ ঘটনায় নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাকলাইন শুভ/বার্তা বাজার/টি