সিম কিনতে লাগবে না জাতীয় পরিচয়পত্র!

জাতীয় পরিচয়পত্র ছাড়াই একজন গ্রাহক সর্বোচ্চ দু’টি মোবাইল সিম কিনতে পারবেন বলে জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় এ তথ্য জানিয়েছেন।

সুব্রত রায় বলেন, ‘মূলত অপরাধ দমন এবং গ্রাহকদের সুনির্দিষ্ট করতে জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য ডকুমেন্টস দিয়ে সর্বোচ্চ দুটি সিম কার্ড কিনতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তবে বিটিআরসির এক কর্মকর্তা জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া সিমগুলো কেনার পরবর্তী ছয় মাসের মধ্যে মোবাইল অপারেটরের মাধ্যমে এনআইডির বিপরীতে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করা না হলে সেগুলো ব্লক করে দেওয়া হতে পারে।

বিটিআরসির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, একজন গ্রাহক ব্যক্তিগত ব্যবহারের জন্য তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম কিনতে পারেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর