পঞ্চগড় শহরের হানিফ কাউন্টার পৌরভবন সংলগ্ন ধাক্কামারা এলাকা থেকে নারী ও শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড় সদর থানা পুলিশ তাদেরকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিয়া বার্তা বাজারকে জানান, ৬ শিশুসহ ১১ জন রোহিঙ্গাকে গোপনে চট্রগ্রামে যাওয়ার জন্য হানিফ কোচ গাড়িতে টিকিট কাটে।
গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটক রোহিঙ্গাদের আরও জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
আল-আমিন/বার্তা বাজার/টি