আসছে শিবলু মাহমুদের নতুন গান

এসময়ের সংগীত শিল্পী শিবলু মাহমুদ। দুর্দান্ত গায়কী দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তার কণ্ঠে বেশ কিছু গান ইতোমোধ্যে জনপ্রিয়তা পেয়েছে। যার ফলে শ্রোতাদের কাছে তার গানের চাহিদাও এখন উল্লেখযোগ্য। সেই শ্রোতাদের জন্য শিবলু মাহমুদ ও তানভীর শান নিয়ে আছেন নতুন গান। এর শিরোনাম ‘মা আমায় বিয়া করাই দাও না’

সম্প্রতি শ্রীলঙ্কান ভাইরাল গান মানিকে মাগে হিতের আদলে তৈরী করা এই গানটি। গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন এসময়ের জনপ্রিয় গৌরব ও মীম। গীতিকার তানভীর শান ও সুরে গানটি গেয়েছেন শিবলু মাহমুদ । গানটির কোরিওগ্রাফি করেছেন ‘মাস্টার’। এটি পরিচালনা করেছেন তন্ময় চৌধুরী। এবং গানটির ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন। ঢাকার মনোরম লোকেশনে গানটি দৃশ্য ধারণ হয়েছে।

শিবলু মাহমুদ বলেন , ‘গানের কথাগুলো চমৎকার। কথার সাথে মিল রেখে এর মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এবং অতি শীঘ্রই এস.এইচ ভিসন ইউটিউব চ্যানেলের ব্যানারে ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি মুক্তি পাবে। আশা করছি দর্শক মিউজিক ভিডিওটি পছন্দ করবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর