ফরিদপুরের সদরপুরে লেগুনার ধাক্কায় শহিদুল ইসলাম (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি বাঁধানোঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম উপজেলার বাইশরশি গ্রামের আলী হোসেন বেপারীর ছেলে।
জানা যায়, শহিদুল মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকলে ফরিদপুর থেকে সদরপুর গামী একটি লেগুনা মোটরসাইকেলের পেছোনে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎস তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ লাশের সুরতহাল করে লাশ মর্গে প্রেরণ করেছে। ঘাতক লেগুনা গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। গাড়ি চালক পলাতক রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মিয়া রাকিবুল/ বার্তা বাজার/টি