পরীমনিকাণ্ড: মামলার দায়িত্বপ্রাপ্ত অতি: ডিআইজিকে অবসর প্রদান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকসহ দুই কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে ‘জনস্বার্থে’ অবসর প্রদান করেছে সরকার।

সম্প্রতি দেশে পরীমনি, মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের করা আলোচিত মামলাগুলো শেখ ওমর ফারুকের তত্ত্বাবধানে ছিল। তিনি সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) তাকে অবসরের বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এছাড়াও অবসরের নির্দেশ পাওয়া অন্যজন হলেন খাগড়াছড়ি জেলার মহালছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৬ এর অধিনায়ক মো. আব্দুর রহিম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,
চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। কর্মকর্তারা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা পাবেন। জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর