চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কেটে গনি ইয়ামিন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার হঠাৎপাড়া আনোয়ারপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গনি ইয়ামিন দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের আশরাফুল আলমের ছেলে সে দর্শনার আনোয়ারপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
জানা যায়, বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার হঠাৎপাড়া আনোয়ারপুর নামক স্থানে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কেটে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপুরের বাইসাইকেল যোগে খাবার খাওয়ার উদ্দেশ্য বাড়িতে যাওয়ার সময় হঠাৎ পাড়া রেল লাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান বার্তা বাজারকে জানান ট্রেনে কেটে শরীরের বাম পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।
দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক উদ্দিন বার্তা বাজারকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঊর্ধ্বমুখী রকেট মেইল ট্রেনটি দর্শনা হঠাৎ পাড়া আনোয়ারপুর নামক স্থানে ট্রেনে কেটে ওই মাদ্রাসা ছাত্র নিহত হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
অন্তর কুমার ঘোষ/বার্তা বাজার/এসজে