প্রকাশ্যে এলো অপূর্বর তৃতীয় বিয়ের ছবি

এসময়ের জনপ্রিয় নাট্য অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আবারও বিয়ে করছেন।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন বলে জানিয়েছে এ অভিনেতার পরিবার।

পাত্রী যুক্তরাষ্ট্র বসবাসকারী শাম্মা দেওয়ান। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া হলেও জন্ম ও বেড়ে ওঠা আমেরিকাতেই।

বিয়ের পর ভক্ত ও সকলের কাছে দোয়া চেয়ে অপূর্ব বলেন, ‘আলহামদুল্লিাহ, ছোট পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হলো। আপনার সবাই আমাদরে নতুন সম্পর্কের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, অপূর্বর তৃতীয় বিয়ে এটি। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সে সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।

অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে অপূর্বর। জানা গেছে অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও আবার বিয়ে করেছেন কয়েক মাস আগে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর